মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ সেপ্টেম্বর:
মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে মেহেরপুরের সকল রুটে আগের মতই যাত্রীবাহী যানবাহন চলাচল করবে। বুধবার দুপুর বেলা থেকে মেহেরপুরের বাস ধর্মঘট-এর অদ্ভুত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে শ্রমিক নেতাদের বেলা ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি জেলা প্রশাসকের অফিসে বৈঠক চলে।
জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হোসেন ও পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী শ্রমিক নেতাদের দায়ের করা মামলা রেকর্ড করে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ গতকাল বিকালে এক জরুরী বৈঠকে বসে এবং মেহেরপুরের সকল রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়।