মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মুজিবনগর উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, আখেরুজ্জামান প্রমুখ।
প্রস্তুতি সভায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।