মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই:
মঙ্গলবার মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে আজ বুধবার ও আগামী কাল বৃহস্পতিবারের দেশব্যাপি বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা ইলিয়াস হোসেনের নেতৃত্বে মিছিলটি বিএনপি’র শাহাজিপাড়াস্থ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আনছারুল হক, আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, প্রভাষক ফয়েজ মহাম্মদ, মোঃ মোস্তাকিম সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, সহসভাপতি রুহুল আমীন, মীর জাহিদ ইকবাল প্রমুখ।