মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর:
মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের জনগণ আগামী নির্বাচনে অংশ নেবে না। এ সরকারকে হঠাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। তাই জনতার বিজয় আজ অনিবার্য। মাসুদ অরুন শনিবার বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর টাউন হল প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। জেলা
বিএনপির সহসভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপি সহসভাপতি আলমগীর খান ছাতু, সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, মেহেরপুর জেলা বিএনপি অপরাংশের উদ্যোগে শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি একাংশের শাহাজিপাড়াস্থ কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। বিএনপি নেতা আনছার-উল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, মজিবুল হক খান চৌধুরী হেলাল, জহুরুল ইসলাম বড় বাবু, গোলাম মহি হিরু, মোস্তাফিজুর রহমান তপন, আজমল হোসেন মিন্টু, আলম প্রমুখ।