মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
টানা ৩ দিনের হরতাল শেষে এক দিন বিরতী দিয়ে বিএনপি-জামায়াতের যৌথভাবে ডাকা আজ বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার তিন উপজেলায় পালিত হয়েছে । বুধবার বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা, লাঠিচার্জ, ফাঁকাগুলি, টিয়ারশেল নিক্ষেপ ও নেতাকর্মীদে আহত করার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি -জামায়াত এ যৌথ হরতালের ডাক দেয় ।
হরতালের কারনে লোকাল বা দুরপাল্লাগামী কোন যানবহন জেলা শহর থেকে ছেড়ে যায়নি। ছেড়ে যায়নি কাঁচামাল বাহী ট্রাক । শহরে রিক্সা ভ্যান,ইজিবাইক,ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে । মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় । এছাড়া যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা মোকাবেলা করতে চলছে পুলিশ ও র্যাবের টহল।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, যে কোনো ধরেনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ।
উল্লেখ্য, বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সমাবেশ ভণ্ডুল হওয়ার পর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হয়ে বৃহস্পতিবার হরতালের সিদ্ধান্ত নেয় বিএনপি। সভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন। এর ঘণ্টাখানেক পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেন।