
মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মে:
বিএনপি, জামায়াত ও হেফাজতে ইসলামের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামীলীগ।
শনিবার মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হোটেল বাজার মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সম্পাদক আল মামুন, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল প্রমুখ।