মেহেরপুর নিউজ:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী ( সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলার ইসলামী দলগুলো।
বৃহস্পতিবার বিকালের দিকে ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব আব্দুল কাদেরের নেতৃত্বে।
মেহেরপুর কোট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌরসভার সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব আব্দুল কাদের, জেলা ইমাম সমিতির সভাপতি সাদিকুর রহমান, আবু বক্কর সিদ্দিক,মাছুম বিল্লা,আশরাফুল ইসলাম,বদরুল আনাম মওলানা শফীকুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, আবুল কালম কাসেমী, খাদেমুল ইসলাম প্রমূখ। বিক্ষোভ মিছিলে মেহেরপুর জেলা ওলামা পরিষদ, জেলা ইসলামী আন্দোলন, ইমাম সমিতি সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।