মেহেরপুর নিউজ:
বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, প্রফেসর হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা।