মেহেরপুর নিউজ,০৯ জুলা্ই:
মেহেরপুরের গাংনীতে একজনের কোমরে ফেনসিডিল গুজে দিয়ে এরশাদ আলী নামের একজনকে আটক করার অভিযোগ উঠেছে বিজিবি’র বিরুদ্ধে। এঘটনার পরপরই স্থানীয়রা বিজিবি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সড়কে আগুন জ¦ালিয়ে অবরোধ তৈরি করে এবং ক্যাম্প কমান্ডারের প্রত্যাহার দাবি করে। তবে বিজিবি’র পক্ষ থেকে বলা হয়েছে এরশাদ আলী বিজিবি’র তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এরশাদ আলী বিজিবি ক্যাম্প সংলগ্ম একটি হোটেল খাবার খাওয়ার জন্য প্রবেশ করে। এসময় সিভিল পোশাকে দুই জন বিজিবি সদস্য এরশাদ আলীকে আটক করে নিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা একটি ফেন্সিডিলের বোতল এরশাদ আলীর কোমরে গুজে দেয়। এসময় ওই বোতলটি এরশাদ ছুড়ে ফেলে দিলে বিজিবি সদস্যরা এরশাদ আলীকে মারধর করে পুনরায় ফেনসিডিলের বোতলটি কোমরে গুজে দিয়ে তাকে ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষোভ সহকারে ক্যাম্পের কাছে অবস্থান নেয়। পরে গ্রামের ক্যাম্প মোড়ে আগুন জ¦ালিয়ে সড়ক অবরোধ করে ক্যাম্প কমান্ডারের প্রত্যাহার দাবি করে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দুই দিন আগে শহিদুল ইসলাম নামের এক সাবেক সেনা সদস্য ও সামাদ নামের দুই ব্যক্তিকে কে নিজ জমিতে কাজ করার সময় আটক করে চালান দিয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সহড়াতলা ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং কোন তথ্য দিতে অ¯^ীকার করেন। পরে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের নাম ঠিকানা মোবাইল ন¤^র নেওয়ার জন্য সড়কের মাঝখানে দাড়িয়ে পথরোধ করে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করে।
হোটেল মালিক ইলিয়াস আলী সাংবাদিকদের জানান, এরশাদ আলী তার হাটেলে নাস্তা করতে আসার এক মিনিটের মধ্যে সিভিল পোশাকে দুই জন বিজিবি সদস্য তাকে আটক করে নিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা এরশাদের কোমরে ফেনসিডিলের বোতল গুজে দেয়।
ইলিয়াস আরো জানান, স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য বিজিবি ক্যাম্পে ঢুকতে পারেন না। তারা ক্যাম্পে গিয়ে জনতার পক্ষে কোন কথা বলতে পারেননা।
শরিফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, বিজিবি সদস্যরা বেশ কিছু দিন ধরে রাতে অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে প্রবেশ করে তল্লাশির নামে আশালিন আচরণ করে।
মোজাম্মেল হক নামের স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, কয়েকদিন আমার ছেলে মনিরুজ্জামান বাবু নিজের মরিচের জমিতে কাজ করছিল। বিজিবি সদস্যরা কোন অভিযোগ ছাড়াই তাকে আটক করে। পরে অনেক অনুনয় বিনয় করার পর তাকে ছেড়ে দেয়।
সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার তসলিম উদ্দিন জানান, এরশাদ আলীকে ফেনসিডিল দিয়ে নাকি অন্য কিছু দিয়ে আটক দেখানো হবে কিনা বা ছেড়ে দেওয়া হবে কিনা তা এখনি বলা যাচ্ছে না। এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করার কথা বলেন।
তেতুঁলবাড়িয়া ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য বজলুর রহমান হ্যাবা ঘটনাস্থলে থাকলেও বিজিবি’র ভয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হননি। এসময় স্থানীয়দের চাপে তিনি এলাকা ত্যাগ করেন।
তবে এ ব্যাপারে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদুল ইসলাম জানান, আটক ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কোন নিরপরাধ লোককে হয়রানি করা হবে না বলে তিনি জানান।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এরশাদকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।