মেহেরপুর নিউজ, ০৯ ডিসেম্বর:
মেহেরপুরর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস প্রস্তুতি প্যারেড পরিদর্শন করেছেন।
শুক্রবার সকলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর প্যারেড পরিদর্শনে গেলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।
এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, মেহেরপুর পলামীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরচালক মোসাররফ হোসেন, প্রভাষক নুরুল আহামেদ, মেহেরপুর কিন্টার গার্টেনের অধ্যক্ষ রেহেনা ইয়াসমিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।