মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী:
মেহেরপুর ক্লাবের উদ্যোগে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের ফাইনাল খেলায় জানে আলম-খোকন হারিয়ে রবিউল-মনিরুজ্জামান জুটি চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বুধবার রাতে মেহেরপুর টেনিস কোটে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রবিউল –মনিরুজ্জামান জুটি ৬-৩,৬-৩ সেটে জানে আলম-খোকন জুটিকে পরাজিত করে।