মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:
মেহেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর টেনিস কোটে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, ক্লাবের সদস্য কে এম ফজলুল করিম, জানে আলম, অ্যাড. কাজী শহিদ, আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৮জুটি অংশ নিচ্ছে।