মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিডি রাইটার্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর প্রেসক্লাবে কেক কেটে বিডি রাইটার্সের উদ্বোধন করা হয়।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, উপদেষ্টার তুহিনা আরন্য সহ প্রেস ক্লাবের সদস্যরা কেক কেটে বিডি রাইটার্সের উদ্বোধন করেন। এসময় বিডি রাইটার্সের প্রতিনিধি শেখ মোসলেম সেখানে উপস্থিত ছিলেন।