মেহেরপুর নিউজ:
বিদ্যুৎপৃষ্ট হয়ে ফজলু শেখ (৬০) নামের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন পুকুরের পাড়ে তার মৃত্যু হয়। ফজলু শেখ মেহেরপুর শহরের কাজী অফিস পাড়ার আজগর শেখ এর ছেলে।
জানা গেছে শনিবার ভোরে ফজলু সেখ ফজরের নামাজ শেষে দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন পুকুরে পানি দেয়ার জন্য রওনা হন। পুকুরপাড়ে বিদ্যুৎচালিত মটার দিয়ে পুকুরে পানি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।