মেহেরপুর নিউজ:
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসেম আলী(৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম শালিকা গ্রামের শওকত আলীর ছেলে।
জানা গেছে ঘটনার সময় হাসেম আলী তার নিজ জমিতে পানির পাম্পের সাহায্যে জমিতে সেচ দিচ্ছিলো।এসময় পানির মটরের কাছে গেলে মটরে বিদুতের তারের সাথে তার হাতে থাকা হাসুয়ায় স্পর্শ করলে ঘটনা স্থলে তিনি বিদুৎপৃষ্ট হন। এ সময় একই মাঠে কাজ করা অন্য কৃষকরা দেখে তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।