মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলা বাবর পাড়ার খোরশেদ আলীর স্ত্রী শাহানাজ পারভিন (২০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছে। বর্তমানে আহত শাহানাজ মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়ার খোরশেদ আলীর স্ত্রী গৃহবধু শাহানাজ নিজ বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে অসাবধানতাবশত: বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।