মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুজিবুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছ। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মুজিবুর রহমানের সুবিদপুর গ্রামের আলতাফ মিয়ার ছেলে।
জানা গেছে দুপুরের দিকে মুজিবুর রহমান মাঠে ঘাস কাটতে যায়। এসময়ের মাঠের মধ্যে পড়ে থাকা মটরের তারে হাঁসুয়ার বাড়ি লাগলে সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। নিহত মজিবুর রহমান ৩ সন্তানের জনক।