মেহেরপুর নিউজ:
আমাদের জন্মভূমি মেহেরপুর ও বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। রক্তের অভাবে যেন আর কোন মানুষ মৃত্যুবরণ না করে সেই লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি ইব্রাহিম হোসেন, সহ সভাপতি মোঃ মাহাবুল ইসলাম,এ্যাডমিন সাইদুর রহমান, সহ সভাপতি রাজিবুল, চিকিৎসা বিষয়ক সম্পাদক নুপুর ও বাপ্পি।