মেহেরপুর নিউজ:
রশ্নী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মেহেরপুর বাসস্ট্রান্ড পাড়া জামে মসজিদের সামনে পূর্ব পাশে (মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলামের নিজ বাসভবন সংলগ্ন) ১২ জন বেকার পুরুষ/মহিলাকে মেহেরপুর রশ্নী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ ফ্রি কম্পিউটার অফিস এপ্লিকেশন, ব্যাসিক ইংলিশ স্পোকেন, কম্পিউটার সার্ভিসিং কোর্সে ৬ এবং ৩ মাস মেয়াদী (৩৬০ ঘন্টা মেয়াদী) কোর্সে ভর্তি করা হচ্ছে।
বিশ্বের সর্বত্র স্বীকৃতি সনদ পত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক গভঃ রেজি নং-C-135688/17 এর অধীনে রেজিঃ করে ১২ জন বেকার পুরুষ/মহিলাকে মেহেরপুর রশ্নী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ ফ্রি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ৬ মাস মেয়াদী ৩৬০ ঘন্টা মেয়াদী কোর্সে ভর্তি করা হচ্ছে৷ প্রশিক্ষণের জন্য কোন টাকা নেওয়া হবে না।
রশ্নী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম রাসেল এর নিজস্ব উদ্যোগে আগামী ১০ জানুয়ারি থেকে উদ্বোধনী ক্লাস শুরু হবে। প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্কের সনদপত্র প্রদান করা হবে। একজন প্রশিক্ষনার্থীকে সর্বমোট ২টি ডিপার্টমেন্টের সনদপত্র প্রদান করা হবে। ভর্তির শিক্ষাগত যোগতাঃ নুন্যতম এইচএসসি পাশ (মহিলা) পুরুষ (বিএ সম্মান) হতে হবে।
রশ্নী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে মেহেরপুরের বেকার পুরুষ/মহিলাকে যোগাযোগ করার জন্য পরিচালক এসএম রাসেল অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে -০১৯১১-৯৬৬৯১৯।