মেহেরপুর নিউজ:
স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল অব গিলওয়েলের ১৯৬তম জন্মদিন (বিপি দিবস) উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে রবিবার দুপুরে এ র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবিরের নেতৃত্বে র্যালিটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, সহযোগী অধ্যাপক ফুয়াদ খানসহ রোভার স্কাউটের সদস্যরা।