মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভৈরব নদে একটি বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে ভৈরব নদীর যাদবপুর ব্রীজের নিকট কচ্ছপকে অবমুক্ত করা হয়।
রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদি এলাকা থেকে রফিকুল ইসলাম নামের এক যুবক কচ্ছপ টি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।
মেহেরপুরে বন বিভাগের কর্মকর্তা জিল্লুর রহমান সেটিকে উদ্ধার করে ভৈরব নদে অবমুক্ত করেন। এসময় ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু সহ উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।