মেহেরপুর নিউজ:
বিশ্ব বসতি ডিম উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ। আগামী ১৩ অক্টোবর যথাযথ ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত হয়।