মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মে:
তামাক কোম্পানির সকল প্রকার বিজ্ঞাপণ, প্রচারণা ও পৃষ্টপোষকতা নিষিদ্ধের দাবি এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে লিফলেট ক্যাম্পেইন কর্মসুচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
এনজিও সংগঠন স্বদেশ হিউম্যান অ্যাসিস্ট্যন্ট সোসাইটি, এইড ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটি এ কর্মসুচীর আয়োজন করে।
আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে কর্মসুচীর উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সভাপতি আব্দুস সালাম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ বিধান চন্দ্র ঘোষ। উপস্থিত ছিলেন স্বদেশ নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাব সভাপতি হারুন-অর রশিদ রবি, সহসভাপতি মজনুর রহমান আকাশ ও তামাক নিয়ন্ত্রন কমী মাহবুব আলম প্রমূখ। পরে গাংনী বাস স্ট্যান্ড, হাসপাতাল বাজার, ও বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।