মেহেরপুর নিউজ:
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, উপকরণ বিতরণ ও র্যালীর আয়োজন করা হয়।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান। পরে সেখানে ১৫০ জন খামারির মাঝে ঘাস-কাটার-মেশিন সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়। এদিকে এর আগে বিশ্বদুগ্ধ দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু করে র্যালীটি বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।