মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর সদর উপজেলা ও সেতু’র আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাকবুলার রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেতু এনজিওর উপজেলা কো-অর্ডিনেটর- আমজাদ হোসেন ও ওয়াশ ইন স্কুল প্রোগ্রামের আঃ সালাম । সভায় আগামী ২৭ মার্চ র্যালি ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।