মেহেরপুর নিউজ:
পথ শিশু, শ্রমজীবি শিশু,সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহ সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা শিশু একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরে কর্মকর্তা সুরুজ্জামান ছাত্রী অহনা ,সামিহা রেজা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।