মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেএ সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,(রাজস্ব) আবু সাঈদ, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তা তুলসি কুমার পাল, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমূখ। পরে ২০ জন প্রতিবন্ধী মাঝে স্মার্ট সাদা শাড়ী বিতরন করা হয়।