মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ অক্টোবর:
“সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের চোখের আলো” এই শ্লোগান কে সামনে নিয়ে মেহেরপুরে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এর যৌথ আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার সময় জেলা প্রশাসনের কার্ষালয়ে সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়।
র্যালিটির নেতৃত্বদেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ আবুল বাশার সহ বিভিন্ন এনজিও কর্মিরা।