মেহেরপুর নিউজ:
বিড়াল বাঁচাতে গিয়ে রিকসা উল্টে রিকশা চালক মোঃ ইনতাজ(৪৫) নামের এক জন আহত হয়েছে। আহত অবস্থায় তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের কোট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ইনতাজ আলী মেহেরপুর শহরের বোসপাড়ার বাসিন্দা। জানা গেছে ইনতাজ আলী রিকশা নিয়ে কোটের দিকে যাওয়ার সময় বকুলতলা এলাকায় একটি বিড়াল দ্রুতগতিতে রাস্তা পার হচ্ছিল। এ সময় রিক্সা চালক ইনতাজ আলী তাকে বাঁচাতে গিয়ে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।