ডি এম মুকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:
মেহেরপুরে সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১৭ নং ১/এস পিলার থেকে বাংলাদেশী ভূখন্ডের ১০ গজ ভিতর থেকে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৫ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা। তবে মালামাল বহনকারী ভারতীয় চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সদস্যরা তারা করলে সে হাতে থাকা ব্যাগ ফেলে রেখে তার কাঁটা ডিঙ্গিয়ে সীমান্তের ওপারে চলে যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে।
বিজিবি বুড়িপোতা ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আনোয়ার বলেন,ভারতীয় এক চোরাকারবারী সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহলদল তাকে তাড়া করে। এসময় সে কাছে থাকা মাদকদ্রব্য ভর্তি ব্যাগটি ফেলে রেখে ভারতে পালিয়ে যায়।
বিজিবি জানায়,আজ শনিবার বেলা ২ টার দিকে বিজিবি বুড়িপোতা ক্যাম্পের টহলদল সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১৭ নং ১/এস পিলারের কাছ থেকে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৫ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।