মেহেরপুর নিউজ:
প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখির দল কার্যক্রম সম্প্রসারণ করা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালনের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারি প্রধান শিক্ষক এনামুল হক প্রমূখ।