মেহেরপুর নিউজ,০৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভানেত্রী শামিম আরা হীরা, সুফিয়া আক্তার জামিলা, কাজল রেখা, পলাশি
পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। পরে জেলা পর্যায়ে ৫ জন এবং সদর উপজেলা পর্যায়ে ৫ জন নারীকে জয়িতা পুরস্কারে ভুষিত করা হয়। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের নেতৃত্বে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।