মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের বেশকিছু বিএনপি নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।
আজ শনিবার বিকালে গোপালপুরের আওয়ামীলীগের কর্মী সম্মেলনে মদনাডাঙ্গা গ্রামের বিএনপি নেতা জমির ও বরকতের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করে।
এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব,যুবলীগ নেতা জসিউর রহমান বকুল,রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।