মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমাদুল হক , গোভোপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শেখ মোঃ রুহুল আমিন এবং একই বিদ্যালয়ের অফিস সহকারী ও ওমেদীন আলী অবসর গ্রহণ করায় শিক্ষক সমিতির অবসর ভাতার চেক প্রদান করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর শহরের মুখার্জি পাড়ায় এ ৩ জনকে ১লক্ষ ৯৫ হাজার ২শ টাকার চেক প্রদান করা হয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ইসরাইল হোসেন উপস্থিত থেকে চেক তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সমিতির সদস্য শাহারুল ইসলাম,আশরাফুজ্জামান, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।