মেহেরপুর নিউজ,১০ এপ্রিল:
মেহেরপুর ব্যবসায়ীর সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্যবসায়ী সমিতি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে কাথুলী রোড একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাথুলী রোড একাদশ ৪৭ রানে থানা সড়ক একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কাথুলী সড়ক নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। দলের রাজু ৪৯ ও শাহিন (অপরাজিত) ৪৪ রান করে। থানা সড়কের নির্মল ও রাজু ২টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে থানা সড়ক একাদশ ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে কাজু ৪২ ও টিটু ৩৪ রান করে। কাথুলী সড়কের মুন্না ২টি উইকেট লাভ করে। খেলায় বিজয়ী দলের রাজু ম্যান অব দি ফাইনাল ও আরিফ ম্যান অব দি টুর্ণামেন্ট নির্বাচিত হয়।
খেলা শেষে ব্যবসা সমিতির উপদেষ্টা নুর হোসেন আঙ্গুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেণ। সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা শিল্পকলা একডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।