মেহেরপুর নিউজ:
ব্রিটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ মেহেরপুরের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে বিএটিবির বেড প্রাঙ্গণ থেকে কৃষকদের মাঝে চারা বিতরণ এর সূচনা করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কেএম কামরুল হোসেন উপস্থিতি গাছের চারা বিতরনের সূচনা করেন।
এসময় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার বিএটিবির আঞ্চলিক ব্যবস্থাপক এ কে সাজ্জাদ আহমেদ তালুকদার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। বিএটিবি চলতি মৌসুমী ৩ লক্ষ ৫০ হাজার বনজ, ফলদ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের তারা বিতরণ করবে।