মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাচান জনি, সংগঠনের এডমিন এন্ড ক্যাশিয়ার সাইদুর রহমান বাবু, সাদিকুল ইসলাম,সাহাবুল হক ,রাজিবুল,আলমগীর,জিয়ারুল,জাহিদ,আবুল হাচান,জাহাঙ্গীর,জাহিদ কান।
অনুষ্ঠানটি সঞ্চালনা মোহাঃ আব্দুল হাদী। পরে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মোঃ ইব্রাহিম খলিল।দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ জিহাদ ইসলাম,এবং তৃতীয় স্থান অধিকার করেন,হাফেজ মোঃ ছামিউল ইসলাম।