মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ভূমি মেলা উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।
সভায় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল সাদাত রত্ন, সাদ্দাম হোসেন, শেখ তৌহিদুল কবীর, এস্তামুল হক, তানজিনা শারমিন দৃষ্টি, নাসরিন সুলতানা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন,মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আনসার ভিডিপি’র প্রশিক্ষক সাগর হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা জামায়েত ইসলামির সেক্রেটারী ইকবাল হোসেন, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার শামীম আহমেদ,মেহেরপুর জেলা স্কাউট সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।