মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দত্ত, সহকারী কমিশনার সুজন দাশগুপ্ত, মিথিলা দাস, ব্র্যাক মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।