মেহেরপুর নিউজ, ১৩ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ভোটার হালনাগাদ করণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেল ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান, সমাজ সেবা অফিসার আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হক মালিক প্রমুখ।