মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর:
মেহেরপুর শহেরর জোসনা বেকারী ও বিকাশ মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নোংরা পরিবেশের কারণে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ অভিযান পরিছালনা করেন।
তিনি জানান, ভোক্তা সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে জোসনা বেকারীতে ১০ হাজার টাকা ও বিকাশ মিষ্টিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।