মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে খুচরা মুল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অভিযোগ ৪ প্রতিষ্ঠান মালিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেসার্স সোবহান সবজি ভান্ডারে পণ্যের খুচরা মুল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের ক্রয় ভাউচার না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: সোবহানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অপরাধ ও ধারায় মেসার্স জব্বার সবজি ভান্ডারের মালিক মো: জব্বারকে ১ হাজার টাকা, মেসার্স মিন্টু সবজি ভান্ডারের মালিক মো: আসাদুজ্জামান মিন্টুকে ২ হাজার টাকা, মুদিদোকান মেসার্স রবিউল স্টোরের মালিক মো: রবিউল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।