মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ভ্রাম্যমান আদালত বসিযে মোটরসাইকেল মালিকদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার নেতৃত্বে ওই আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে প্রায় অর্ধশত মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৯ জন মোটর সাইকেল মালিকের কাছে থেকে ৮’শ৮৫ টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর থানার এস আই কামালের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযাগীতা করেন।