মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর:
কৃষক জনতা ঐক্যবদ্ধ হয়ে চলমান সংগ্রামকে বেগবান করতে হবে।আজ শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আশরাফপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন নেতাকর্মিদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি বলেন বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত পন্যের নায্যমূল্যে পাচ্ছেনা ফলে কৃষকরা আজ হতাশায় নিমজ্জিত।
অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন আমদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি জান মহম্মদ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান,বিএনপি নেতা শাহাবদ্দিন আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্ব একটি মিছিল বের হয়ে আশরাফপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।