মেহেরপুর নিউজ, ০৮ নভেম্বর:
মেহেরপুর শহরের কোর্ট রোডে মটরসাইকেল চুরির সময় সোহেল নামের এক চোরকে হাতেনাতে ধরে গণপিটুনী শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যার সময় শহরের কোর্ট রোডে জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুলের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক সোহেল চুয়াডাঙ্গা জেলার লক্ষীপুর গামের আসাদুলের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় রুবেল গামের্ন্টসের মালিকের মটরসাইকেল আরিফুল এনাম বকুলের বাড়ি থেকে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। এসময গনপিটনী দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।