মেহেরপুর নিউজ, ০১ মে:
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইইনয়নের উদ্যোগে আলোচনা সভা ও মৃত শ্রমিক পরিবারের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম,জেলা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। বক্তব্য দেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, শ্রমিক নেতা সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি এম এ কুদ্দুস, নুর আলম, আবুল কালাম, হামিদুর রশিদ, নাসির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সম্পাদক মাসুদ রানা প্রমুখ। পরে মৃত শ্রমিক সদস্যদের পরিবারের মাঝে এক লাখ চল্লিশ হাজার ভাতা প্রদান করা হয়।