মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানব বন্ধন করেছে মেহেরপুর পুজা উদযাপন কমিটি।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ। এ সময় মেহেরপুর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক আ্যাডঃ পল্লব ভট্রাচার্য, ননী গোপাল ভট্ট্রাচার্য, কাত্তিক মল্লিক, অভিজিৎ বোসসহ পূজা উদযাপন কমিটির শতাধীক নেতাকর্মী অংশগ্রহন করেন । মানববন্ধনে বক্তারা মন্দির ভাংচুরের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।