মেহেরপুর নিউজ, ০২ মে:
মন্দির ভিত্তিক গন শিক্ষা কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।