মেহেরপুর নিউজঃ
মেহেরপুর মন বলাকা ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কলেজের সামনের মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান জুম্মন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজিব হাসান, সুজন আলী, শাহিনুল ইসলাম, মনা, রাসেল, হাফিজ উদ্দিনসহ অন্যান্যরা।