মেহেরপুর নিউজ, ২৯ আগষ্ট:
মেহেরপুর মল্লিকপাড়া যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজ এন্টার প্রাইজ জয়লাভ করেছে।
সোমবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে প্রথম খেলায় রাজ এন্টার প্রাইজ ১-০ গোলে আম্রকানন ছাত্রাবাসকে পরাজিত করে।
একই মাঠে অনুষ্ঠিত বটতলা একাদশ ও বিগ ফাইটার একাদশের মধ্যেকার খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়েছে।